ঢাকা | বঙ্গাব্দ

ভোলাহাটে ডিএনসির অভিযানে ৩০পিস ইয়াবা ট্যাবলেট জব্দ আটক ১

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 3, 2026 ইং
ভোলাহাটে ডিএনসির অভিযানে ৩০পিস ইয়াবা ট্যাবলেট জব্দ আটক ১ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোঃ রনি রজব স্টাফ রিপোর্টার(চাঁপাইনবাবগঞ্জ), মোবাইল +880 1784-051192

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ২ নং গোহালবাড়ী ইউনিয়নের মুন্সিগঞ্জ এলাকায় (২ মার্চ) সকাল ৮:১০ ঘটিকায়
চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের ডিএনসির উদ্যোগে পরিচালিত এক বিশেষ অভিযানে ভোলাহাট থানাধীন মুন্সিগঞ্জ গ্রামস্থ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোসা: রুবিনা খাতুন (৩৯), স্বামী: মোঃ বাবলু, পিতা: মোঃ আসগার আলী, মাতা: মোসাঃ আজেরা, সাং-মুন্সিগঞ্জ, থানা-ভোলাহাট, জেলা-চাঁপাইনবাবগঞ্জ-কে আটক করা হয়।

অভিযানকালে তার নিকট থেকে ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক ০১ (এক) জন আসামীর বিরুদ্ধে উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে ভোলাহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সব জল্পনার অবসান, ঢাকায় শুটিং শুরু শাকিব খানের ‘প্রিন্স’

সব জল্পনার অবসান, ঢাকায় শুটিং শুরু শাকিব খানের ‘প্রিন্স’