রায়হান আহমেদ
কচুয়া প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়া উপজেলার মাঝিগাছা পাটোয়ারী বাড়ীর যুবক রাফি পাটোয়ারী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা গৌরীপুর রোডে মোটরসাইকেলযোগে যাওয়ার পথে আল আরাফা বাসের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন রাফি পাটোয়ারী। দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে পথিমধ্যেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
নিহত রাফি পাটোয়ারী মাঝিগাছা গ্রামের বাসিন্দা এবং পাটোয়ারী বাড়ীর সন্তান। তিনি এলাকায় ভদ্র, স্বভাবের যুবক হিসেবে পরিচিত ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোক বিরাজ করছে।
দুর্ঘটনার সঠিক কারণ জানতে সংশ্লিষ্ট থানা পুলিশ তদন্ত শুরু করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
দৈনিক চেতনার কন্ঠ