ঢাকা | বঙ্গাব্দ

সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল ও অর্থসহ কুরআন বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 5, 2026 ইং
সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল ও অর্থসহ কুরআন বিতরণ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে ইফতার মাহফিল ও অর্থসহ পবিত্র কুরআনুল কারিম বিতরণ কর্মসূচি আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম সাকিল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা সভাপতি মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সভাপতি মোস্তাহিদ।

এ সময় বক্তারা পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবং শিক্ষার্থীদের কুরআনের আলোকে জীবন গড়ার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে অর্থসহ পবিত্র কুরআনুল কারিম বিতরণ করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ