ঢাকা | বঙ্গাব্দ

ইঞ্জিনিয়ার সুজার উদ্যোগে ফুলবাড়ীতে ইফতার বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 6, 2026 ইং
ইঞ্জিনিয়ার সুজার উদ্যোগে ফুলবাড়ীতে ইফতার বিতরণ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোঃ বদরুজ্জামান বিপ্লব
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ী বাজারে অসহায় ও কর্মজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ইঞ্জিনিয়ার আব্দুস সালাম সুজার উদ্যোগে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে অটোরিকশা চালক, ভ্যান চালক ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
সম্প্রতি ফুলবাড়ী বাজার এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ১৫০ জন অটোরিকশা ও ভ্যান চালকসহ পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সারাদিন পরিশ্রম করা শ্রমজীবী মানুষের মাঝে ইফতার পৌঁছে দিয়ে তাদের মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ সময় ইফতার পেয়ে অটোরিকশা ও ভ্যান চালকসহ পথচারীরা আনন্দ প্রকাশ করেন এবং এমন মানবিক উদ্যোগ গ্রহণের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
উদ্যোক্তা ইঞ্জিনিয়ার আব্দুস সালাম সুজা বলেন, পবিত্র রমজান মাস সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। তাই সমাজের অসহায় ও পরিশ্রমী মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষ যদি এভাবে এগিয়ে আসে, তাহলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ