ঢাকা | বঙ্গাব্দ

৪ দিন পর কক্সবাজার সদর হাসপাতালে মিলল নিখোঁজ কোহিনুরের মরদেহ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 7, 2026 ইং
৪ দিন পর কক্সবাজার সদর হাসপাতালে মিলল নিখোঁজ কোহিনুরের মরদেহ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
কক্সবাজার প্রতিনিধি 




চারদিন নিখোঁজ থাকার পর অবশেষে কক্সবাজার সদর হাসপাতালে মিলেছে কোহিনুর আক্তারের মরদেহ। হাসপাতালের লিফটের নিচে অবস্থিত একটি কক্ষ থেকে শনিবার তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কোহিনুর আক্তার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ডেইলপাড়া এলাকার কাতার প্রবাসী নুরুল ইসলামের স্ত্রী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে তিনি কক্সবাজার সদর হাসপাতাল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা হাসপাতালসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
দীর্ঘ চারদিন পর শনিবার (৭মার্চ) হাসপাতালের লিফটের নিচের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং মৃত্যুর কারণ নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। তবে কীভাবে হাসপাতালের ভেতরে তার মৃত্যু হলো—তা এখনো স্পষ্ট নয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড