ঢাকা | বঙ্গাব্দ

নাচোলে কণ্যানগর মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 7, 2026 ইং
নাচোলে কণ্যানগর মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
নাচোল প্রতিনিধিঃ (চাঁপাইনবাবগঞ্জ)
 মোঃ ইসমাইল হোসেন। 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কণ্যানগর মাদ্রাসার  উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নাচোল  উপজেলায় ঐতিহ্যবাহী মাদ্রাসা , যেখানে প্রায় ৩০০ জন ছাত্র সুনামের সহিত শিক্ষা অর্জন করে আসছে।অত্র মাদ্রাসার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার  (০৭ মার্চ ২০২৬) নাচোল কণ্যানগর মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় মুসল্লী ও  ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার মুহতারাম মো নিজাম উদ্দিন। তিনি বলেন, দানের পরিমান বৃদ্ধির জন্য সকলের নিকট দোয়া কামনা করেন । এ ছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলাদেশ জামাআতে ইসলামি নাচোল পৌরসভা আমির, জনাব মোঃ মুনিরুল ইসলাম রাশেল ( মেয়র পদপ্রার্থী) 
এ সময় আরও বক্তব্য রাখেন নাচোল  উপজেলার বিভিন্ন ধর্মপ্রাণ মুসল্লীরা,সকলের উদ্দেশ্য একটাই এ মাদ্রাসাকে সাহায্য ও সহোযোগিতার মাধ্যমে এগিয়ে নেয়া। 
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রফেসর মো সফিকুল ইসলাম, নাচোল সরকারি কলেজ। তিনি বলেন, সকলের  প্রচেষ্টার মাধ্যমে মাদ্রাসায় শিক্ষকের বেতন  ও ছাত্রদের বেতনের জন্য দান সদকার ভুমিকা অপরিসীম। 
অনুষ্ঠানে নাচোল  উপজেলার বিভিন্ন জায়গার ধর্মপ্রাণ মুসল্লীরা  উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উজ্জীবিত বিএনপির লক্ষ্য এখন নির্বাচন: তারেক রহমান

উজ্জীবিত বিএনপির লক্ষ্য এখন নির্বাচন: তারেক রহমান