মোঃ মমিনুল ইসলাম প্রামানিক
মোবাইল নং ০১৭১৯২৪৭১০২
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ বছরের প্রতিপাদ্য ছিল আজকের পদক্ষেপ, আগামীর ন্যায্যতা নিরাপদ হোক নারী ও কন্যার অধিকার।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. সোহেলী পারভীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নারী নেত্রী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজ ও রাষ্ট্রের সার্বিক উন্নয়নে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। নারীর প্রতি সব ধরনের সহিংসতা ও বৈষম্য দূর করে একটি নিরাপদ ও সমতাভিত্তিক সমাজ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগিতা করে Plan International Bangladesh, Solidarity ও TMSS।
এ সময় আরও উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার এসআই সৈয়দ আলী, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মওদুদ হাসান, ট্রেজারি কর্মকর্তা এরামুল হক, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন সরকার, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, উপজেলা এনসিপির সমন্বয়ক নাজমুল ফেরদৌস লাভলু, মহিলা অধিদপ্তরের প্রতিনিধি মনিরুজ্জামান মনির, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামীমা আক্তারসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়ন সংগঠনের প্রতিনিধিরা।
দৈনিক চেতনার কন্ঠ