ঢাকা | বঙ্গাব্দ

জগন্নাথ দিঘী ইউনিয়নে শিবির নেতার ওপর হামলার অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 11, 2026 ইং
জগন্নাথ দিঘী ইউনিয়নে শিবির নেতার ওপর হামলার অভিযোগ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কণ্ঠ
ad728

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ দিঘী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের শাহপুর গ্রামে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। আহত ওই নেতার নাম মো. মহশীন। তিনি একই ওয়ার্ডের শিবিরের সভাপতি এবং শাহপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

সোমবার (১০ মার্চ) বিকেলে জগন্নাথ দিঘী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অভিযোগ রয়েছে, স্থানীয় যুবদলের নেতা শিমুল এলাকায় অবৈধভাবে মাটি কাটছিলেন। এ সময় মো. মহশীন বিষয়টি নিয়ে বাধা দিলে শিমুল ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালান। হামলায় মহশীনের মাথায় গুরুতর আঘাত লাগে এবং তার মাথা ফেটে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে ঘটনার বিষয়ে অভিযুক্ত শিমুলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


এ বিষয়ে স্থানীয় একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, “শিমুল এলাকায় মাদক ও বিভিন্ন অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। সে মানুষের ওপর অন্যায় অত্যাচার করে চলেছে। মহশীন খুবই ভালো ছেলে। তাকে এভাবে অন্যায়ভাবে মারধর করার তীব্র নিন্দা জানাই।”

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়