ঢাকা | বঙ্গাব্দ

রাজৈরে রাজৈর মডেল প্রেসক্লাবের আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 17, 2026 ইং
রাজৈরে রাজৈর মডেল প্রেসক্লাবের   আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
(হীরা স্টাফ রিপোর্টার )

আজ ১৬ মার্চ রোজ সোমবার  রাজৈর মডেল প্রেস ক্লাবের আয়োজনে রাজৈর মডেল প্রেসক্লাবের সভাপতি কাজী নজরুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা ইফতার ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়েছে। 

অতিথিদের প্রথমে ফুলের শুভেচ্ছা দিয়ে বরন করেন সাংবাদিক বৃন্দ।

উক্ত আলোচনা সভায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর ২ আসনের বিএনপির সংসদ সদস্য মোঃ জাহান দার আলী মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুল হক, ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ নাহিদ নিয়াজ শিশির।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি বলেন ।

  সাংবাদিক হচ্ছে সমাজের বিবেক তাদের কলমের লেখনীর মাধ্যমে বস্তু নিষ্ঠ সংবাদ প্রচার করতে পারে, এবং সত্য ঘটনা উন্মোচন করে সরকারকে সহযোগিতা  করতে পারে এই আসা ব্যক্ত করে ।  
এবং রাজৈর মডেল প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ সুন্দরভাবে তাদের পেশাগত দায়িত্ব  নিষ্ঠার সাথে পালন করার আহ্বান জানান।
 উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওহাব আলী মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী জাহিদুর রহমান লেবু,  রাজৈর মডেল প্রেসক্লাবের উপদেষ্টা ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি আব্দুল মতিন, উপদেষ্টা ও দৈনিক সারাক্ষণ বার্তার সম্পাদক এডভোকেট গৌরাঙ্গ বসু , রাজৈর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি এমদাদুল হক টুটুল বিশ্বাস, রাজৈর মডেল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক আমার সংবাদ পত্রিকা এবং আই ওয়ান টেলিভিশন এর স্টাফ রিপোর্টার মোঃ মহিউদ্দিন চৌধুরী হিরা, চেতনার কন্ঠ পত্রিকার মাদারীপুর ব্যুরো  চীফ শান্তা চৌধুরী রানী, মানবজমিন পত্রিকার প্রতিনিধি শহিদুল আলম টুকু, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি অনাদি কুমার মন্ডল, এছাড়াও রাজৈর মডেল প্রেসক্লাবের সকল সদস্য বৃন্দ, এবং বিএনপি'র সহযোগী সংগঠনের আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সুশীল সমাজ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন রাজৈর মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাজেদুল হক শাওন প্রমুখ। 

মোঃ মহিউদ্দিন চৌধুরী হীরা

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত