ঢাকা | বঙ্গাব্দ

ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ তোফায়েল আহমেদ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 19, 2026 ইং
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ তোফায়েল আহমেদ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728
মোসাদ্দেক রাফিও: মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশ ও প্রবাসের সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন আসন্ন বালাগঞ্জ উপজেলা নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও সাংবাদিক মোঃ তোফায়েল আহমেদ।

এক শুভেচ্ছা বার্তায় তোফায়েল আহমেদ বলেন, রমজানের এক মাসের সাধনার পর আমাদের মাঝে ফিরে আসে ঈদ-উল-ফিতর, যা আনন্দ ও কৃতজ্ঞতার দিন হিসেবে উদযাপিত হয়। ঈদের দিন সকালে মুসলমানরা নতুন বা পরিষ্কার পোশাক পরে ঈদের নামাজ আদায় করতে ঈদগাহ বা মসজিদে সমবেত হন। সেখানে ধনী-গরিব, উঁচু-নিচু সব ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে দাঁড়ান। এই দৃশ্য ইসলামের সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক উজ্জ্বল প্রতীক।

তিনি আরও বলেন, মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর। পবিত্র রমজানের মাসব্যাপী সিয়াম সাধনার পর এই দিনটি আসে আনন্দ, কৃতজ্ঞতা ও আত্মশুদ্ধির বার্তা নিয়ে। রমজান মাসজুড়ে সংযম, ধৈর্য, ত্যাগ ও মানবিকতার যে শিক্ষা মানুষ অর্জন করে, ঈদ সেই শিক্ষাকে সমাজে বাস্তবরূপ দেওয়ার এক মহৎ উপলক্ষ। তাই ঈদ কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সহমর্মিতা, ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলার একটি গুরুত্বপূর্ণ সামাজিক আয়োজন।

তোফায়েল আহমেদ উল্লেখ করেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব, ঈদ মানে সাম্য। এই আনন্দময় উৎসব সবার জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি, সুখ ও সমৃদ্ধি। তিনি প্রত্যাশা করেন, মানুষের প্রতিটি প্রার্থনা কবুল হোক এবং সবার আমল-ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা পাক।

ঈদুল ফিতরের এই আনন্দঘন মুহূর্তে মহান আল্লাহর কাছে প্রার্থনা জানিয়ে তিনি বলেন, আল্লাহ যেন আমাদের সকল ইবাদত ও ত্যাগ কবুল করেন এবং পবিত্র রমজানের উছিলায় আমাদের সকল গুনাহ ক্ষমা করে দেন। তিনি সকলকে সুস্থ, নিরাপদ ও ভালো থাকার আহ্বান জানিয়ে বলেন–“ঈদ মোবারক।”

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের