মো হেলাল উদ্দিন সজীব , ভোলা জেলা, প্রতিনিধি :
বোরহানউদ্দিন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ভোলা জেলা বিএনপি'র অন্যতম সদস্য জনাব মনজুর আলম ফিরোজ কাজী। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৯নং বড়মানিকা ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন,আমাদের প্রিয় নেতা আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে পবিত্র ঈদুল ফিতর সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। তিনি সমাজের সকল স্তরের মানুষের প্রতি ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান।
মনজুর আলম ফিরোজ কাজী বলেন আমাদের প্রিয় নেতা আলহাজ্ব হাফিজ ইব্রাহিম , যিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে পরিচিত এবং জনাব মনজুরুল আলম ফিরোজ কাজী দলের দুর্দিনে কান্ডারী হিসেবে ভূমিকা রেখেছেন, তিনি বর্তমানে একজন বিশিষ্ট সমাজসেবক ও মানবতার ফেরিওয়ালা হিসেবে এলাকায় সুপরিচিত।
তিনি আরও বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো যায়। তাই তিনি সবার প্রতি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
দৈনিক চেতনার কন্ঠ