ঢাকা | বঙ্গাব্দ

ফুলবাড়ীতে জামায়াতে ইসলামীর ঈদ পূর্ণমিলনীতে ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 24, 2026 ইং
ফুলবাড়ীতে জামায়াতে ইসলামীর ঈদ পূর্ণমিলনীতে ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোঃ বদরুজ্জামান বিপ্লব
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আনন্দঘন, উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এক বর্ণাঢ্য ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনকে ঘিরে উপজেলা জুড়ে ছিল উৎসবের আমেজ ও মিলনমেলার আবহ। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে।

সোমবার (২৩ মার্চ ২০২৬) বিকেলে উপজেলার কেন্দ্রীয় মডেল মসজিদের হলরুমে এ পূর্ণমিলনীর আয়োজন করা হয়। ঈদের আনন্দ সর্বস্তরের মানুষের মাঝে ভাগাভাগি করে নেওয়া এবং পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যেই এ আয়োজন করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
পুরো হলরুমজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য দৃশ্য। অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশের সার্বিক কল্যাণ, শান্তি ও উন্নয়ন কামনায় দোয়া করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ, সাবেক জেলা আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া, জাতীয় নাগরিক পার্টি (এসসিপি) ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক মোঃ নাজমুল ফেরদৌস লাভলু এবং ইঞ্জিনিয়ার মোঃ আব্দুস সালাম সুজাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুর রহমান।

ঘোষিত চেয়ারম্যান প্রার্থীদের তালিকা:
কাশিপুর ইউনিয়ন:
চেয়ারম্যান প্রার্থী: মাওলানা মোঃ আব্দুর রহমান
সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফুলবাড়ী উপজেলা
সহকারী শিক্ষক, গংগারহাট এম.এ.এস উচ্চ বিদ্যালয়।

ভাঙ্গা মোড় ইউনিয়ন:
চেয়ারম্যান প্রার্থী: প্রভাষক মু. আব্দুস সাত্তার সাজু
বিএ (অনার্স), এমএ (রাজশাহী বিশ্ববিদ্যালয়)
এমবিএ (বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়)
এলএলবি (রংপুর আইন কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয়)
প্রভাষক, নেওয়াশী কলেজ, নাগেশ্বরী, কুড়িগ্রাম।

বড়ভিটা ইউনিয়ন:
চেয়ারম্যান প্রার্থী: মোঃ খায়ের উদ্দিন ফারুক
সহকারী সেক্রেটারি ও বায়তুল মাল সম্পাদক, বড়ভিটা ইউনিয়ন শাখা
শিক্ষাগত যোগ্যতা: বি.এস.এস (অনার্স), এম.এস.এস (অর্থনীতি), ঢাকা কলেজ।

নাওডাঙ্গা ইউনিয়ন:
চেয়ারম্যান প্রার্থী: আলহাজ্ব মাওলানা মোঃ সামসুল হুদা বাবুল (মাস্টার)
সহকারী শিক্ষক, নাওডাঙ্গা ডি.এস দাখিল মাদ্রাসা
অনুষ্ঠানে বক্তারা বলেন, যোগ্য, সৎ ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে এসব প্রার্থী বাছাই করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণ উন্নয়ন, সততা ও ন্যায়ভিত্তিক নেতৃত্বকে বেছে নেবে।
এছাড়া, বাকি দুইটি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর নামও শীঘ্রই ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সার্বিকভাবে, ঈদের এই পূর্ণমিলনী শুধু আনন্দ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; বরং এটি রাজনৈতিক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য এবং আগামীর নেতৃত্ব নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ মঞ্চে পরিণত হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ