ঢাকা | বঙ্গাব্দ

নাসিরনগরের গোয়ালনগরে দু পক্ষের ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ০২ আহত শতাধিক।

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 24, 2026 ইং
নাসিরনগরের গোয়ালনগরে দু পক্ষের ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ০২ আহত শতাধিক। ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
‎মোঃ সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, 
‎ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্ব বিরোধের জেরে দুই গ্রুপে বিভক্ত হয়ে ১০ গ্রামবাসীর সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নে এ সংঘর্ষ হয়। এতে ০২ জন নিহত সহ শতাধিক নারী-পুরুষ ও শিশু আহত হয়েছে।
‎আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
স্হানীয় সূত্রে ‎জানা গেছে, নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়ন জুড়েই এই দুই গ্রুপের সংঘর্ষ হয়। একটি গ্রুপের নাম চৌরা সমাজ। এই সমাজে রয়েছে সাতটি গ্রাম। গ্রামগুলো হলো গোয়ালনগর স্কুলপাড়া, লালুয়ারটুকু, দক্ষিণদিয়া, শিবপুর, জামারবালি, মাইজখোলা, কদমতলী।
‎আরেক গ্রুপের নাম হলো হোনারো সমাজ। এ সমাজে রয়েছে ৩টি গ্রাম। গ্রামগুলো হলো গোয়ালনগর, মাছমা, রামপুর।
‎নিহতরা হলেন, চৌরা সমাজের মাও. হাবীবুর রহমান (৪০) এবং হোনারো সমাজের আক্তার হোসেন (৫০)।
‎বিষয়টি নিশ্চিত করে গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম বলেন, সকাল ১০.৩০টার সময় দুই পক্ষের এ সংঘর্ষ হয়। উভয় পক্ষে বিভিন্ন গ্রামের লোকজন অংশগ্রহণ করেছে।
‎এ বিষয় নাসিরনগর থানার অফিসার ইনচার্জ শাহীনুল ইসলাম বলেন, পূর্বের বিরোধকে কেন্দ্র করে সকালে এই মারামারি শুরু হয়। এতে দুজন নিহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি