ঢাকা | বঙ্গাব্দ

ছুটির দিন সন্ধ্যায় ও নাসিরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উড়ছে জাতীয় পতাকা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 27, 2026 ইং
ছুটির দিন সন্ধ্যায় ও নাসিরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উড়ছে জাতীয় পতাকা ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোঃ সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার,

শুক্রবার সরকারি ছুটির দিন। স্বাভাবিকভাবে দাফতরিক কার্যক্রমও বন্ধ। অথচ বন্ধের দিনেও জাতীয় পতাকা উড়তে দেখা গেছে নাসিরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

স্থানীয় লোকজনের ধারণা গতকাল ২৬ শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে উত্তোলন করা জাতীয় পতাকা আজও (২৭ মার্চ শুক্রবার) খোলার সময় পান নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
 
সরেজমিনে বিকাল ৫.৪০ মিনিটে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ে জাতীয় পতাকা উড়ছে, পরে স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসীর উপস্থিতির খবর পেয়ে নাসিরনগর মডেল সরকারি বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী কাউছার মিয়া তাড়াহুড়ো করে পতাকা নামায়।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার দাস বলেন, বিষয়টা আমি জানি না খোঁজ খবর নিয়ে আপনাকে জানাবো।

এ বিষয় নিয়ে কথা হলে নাসিরনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইসহাক মিঞা বলেন, বন্ধের দিনে কেন যে এমনটা করলো জানতে হবে, আমি তাদের থেকে খোঁজ খবর নিচ্ছি। 

ছুটির দিন পতাকা উড়ানোর বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন বলেন, আমি বিষয়টি শুনেছি, শিক্ষা অফিসার বিদ্যালয়ে গিয়েছে, উনাকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছি।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের