ঢাকা | বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে নিখোঁজের দুই ঘণ্টার মধ্যেই উদ্ধার ৯ বছরের শিশু বাবলী

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 5, 2026 ইং
ঈশ্বরগঞ্জে নিখোঁজের দুই ঘণ্টার মধ্যেই উদ্ধার ৯ বছরের শিশু বাবলী ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
জুনাঈদ আল হাবিব 
স্টাফ রিপোর্টার 
ফোন:01608783515

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগি ইউনিয়নের হাটুলিয়া গ্রাম থেকে নিখোঁজের দুই ঘণ্টার মধ্যেই নয় বছর বয়সী শিশু সামিরা জাহান বাবলীকে উদ্ধার করেছে পুলিশ।

আজ( ৫ এপ্রিল) রবিবার আনুমানিক দুপুর ১ টার দিকে উপজেলার সোহাগি ইউনিয়নের হাটুলিয়া গ্রামের সিরাজুল ইসলাম বাবুলের বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু বাবলী। পরে অভিযান চালিয়ে বিকাল ৩ টার দিকে শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ।

জানা গেছে, শিশুটির বাড়ির পাশের সড়ক থেকে অজ্ঞাত এক নারী শিশুটিকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। পাশেপাশে কোথাও শিশু বাবলীকে খোঁজে না পেয়ে পরিবার তৎক্ষণাৎ ঈশ্বরগঞ্জ থানা-পুলিশের দ্বারস্থ হয়। থানায় একটি নিখোঁজ ডায়েরী করে।বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজমের নেতৃত্বে ও ঈশ্বরগঞ্জ থানার এসআই ফিরোজ মিয়ার সহযোগীতায় অভিযানে নামে পুলিশ। অভিযান চালিয়ে উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের রায়ের বাজার থেকে শিশু বাবলীকে উদ্ধার করে পুলিশ।

শিশুর স্বজনদের ভাষ্য, আজ দুপুর ১ টার দিকে বাড়িতে দুঃসম্পর্কের এক আত্মীয় পরিচয়ে কচুরশাক তুলতে আসে অজ্ঞাত ওই নারী। শাক তুলার একপর্যায়ে অজ্ঞাত ওই নারী শিশু বাবলীকে বলে তাকে যেন গাড়িয়ে উঠিয়ে দিয়ে আসে। বাবলীও তার মাকে বলে ওই নারীকে সড়কপাশের গাড়িতে উঠিয়ে দিতে যায়। তখন নানা কৌশলে শিশু বাবলীকে গাড়িতে তুলে নিয়ে দ্রুত চলে যায়। এদিকে বাবলী বাড়ি না ফেরায় তার স্বজনরা খোঁজাখুঁজির একপর্যায়ে থানায় যায়। পরে থানার ওসির নেতৃত্ব এসআই ফিরোজ মিয়াসহ পুলিশের কয়েকটি টিম ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ী সড়কের বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসায়। পুলিশের তৎপরতা টের পেয়ে উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের রায়ের বাজারে একটি দোকানে শিশু বাবলীকে রেখে পালিয়ে যায় ওই অজ্ঞাত নারী।

এ বিষয়ে জানতে চাই ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম বলেন, পুলিশ খবর পাওয়ার পরই অভিযানে নামে। ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ি সড়কের বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করে। তথ্য প্রযুক্তির মাধ্যমে একপর্যায়ে আমরা জানতে পারি যে শিশুটি আঠারবাড়ি ইউনিয়নের রায়ের বাজারে অবস্থান করছে। পরে আমরা সেখানে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছি।’

পুলিশের ধারণা, ব্যাপক তল্লাশি অভিযান টের পেয়ে ওই নারী শিশুটিকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ