ঢাকা | বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত ৪

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 7, 2026 ইং
ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত ৪ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
জুনাঈদ আল হাবিব 
স্টাফ রিপোর্টার 
ফোন:01608783515

 ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং আহত হয়েছেন কমপক্ষে চারজন। মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মাইজবাগ ইউনিয়নের বৈরাটি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন-মাইজবাগ পাঁচপাড়া সাধুরগোলা এলাকার আব্দুল আলীর ছেলে জাহিদ (১৮) ও উপজেলার রাজিবপুর ইউনিয়নের চরপাড়া দেবস্থান গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে হাজির উদ্দিন (৬৫)।জানা যায়, নিহত জাহিদ একটি মোবাইল কোম্পানীর সিম বিক্রেতা ও নিহত হাজির উদ্দিন একজন ঘটক। স্থানীয় সূত্রে ও প্রত্যক্ষদর্শী জানায়, মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে যাত্রীবাহী একটি অটোরিকশা ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক থেকে নেমে গ্রামীণ সড়ক স্থানীয় বৈরাটি মাদরাসা পাড় হয়ে ডিতপুর সড়কের দিকে যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে মোটর সাইকেল আরোহির দুইজনের মধ্যে জাহিদ ঘটনাস্থলেই নিহত হন। পরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে থাকা হাজির উদ্দিন নামে এক যাত্রী নিহত হন। খবর পেয়ে ঈশ্বরগঞ্জে ফায়ারসার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আহতের উদ্ধার হাসপাতালে নিয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থল যান ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আযম। তিসি জানান, ঘটনাস্থল থেকে দুই জনের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’