ঢাকা | বঙ্গাব্দ

ক্ষেতলালে উদ্বোধন হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 20, 2026 ইং
ক্ষেতলালে উদ্বোধন হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোশাররফ সরকার ,ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি:

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় শিশুদের প্রাণঘাতী হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষা দিতে শুরু হয়েছে বিশেষ টিকাদান ক্যাম্পেইন। 

 সোমবার(২০এপ্রিল)সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার সানজিদা চৌধুরী,ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত থেকে ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরেন।


ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: মো:আলী হোসেন শাহ জানান, নির্ধারিত বয়সসীমার সব শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় আনা হবে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও নির্ধারিত টিকাকেন্দ্রে একযোগে এই কার্যক্রম পরিচালিত হবে।


ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার সানজিদা চৌধুরী জানান,প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে অভিভাবকদের সচেতনতা অত্যন্ত জরুরি।এ বিশেষ ক্যাম্পেইনের তৃতীয় ধাপে ৬ মাস থেকে পাঁচ বছর বয়সী প্রায় ১ কোটি ৮০ লাভ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। নির্ধারিত সময়ে শিশুদের টিকা কেন্দ্রে নিয়ে আসার জন্য সবাইকে অনুরোধ জানানো হচ্ছে।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ক্যাম্পেইন সফল করতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন আয়োজকরা।

২০.০৪.২৬
মোশারফ সরকার 
    জয়পুরহাট 
০১৭৩৭৪১৬৬৬৩

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উজ্জীবিত বিএনপির লক্ষ্য এখন নির্বাচন: তারেক রহমান

উজ্জীবিত বিএনপির লক্ষ্য এখন নির্বাচন: তারেক রহমান