ঢাকা | বঙ্গাব্দ

ফরিদপুর প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত।

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 21, 2026 ইং
ফরিদপুর প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত। ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728


  মোঃ ছাবেদুল সরকার পাবনা 

পাবনার ফরিদপুর প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট হাদল ইউনিয়ন পর্যায়ে ধানুয়াঘাটা ইউনুছ আলী ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দিনভর এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।  হাদল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শাহা আলম কলেজ মাঠে খেলাটি উদ্বোধন করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন হাদল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহাআলম , উপস্হিত ছিলেন মোঃআব্দুল মজিদ, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ধানুয়াঘাটা ইউনুছ আলী ডিগ্রী কলেজ। মোঃ আব্দুর রাজ্জাক, সদস্য হাদল ইউনিয়ন পরিষদ। গোয়ালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম খান। মোঃ রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক বাদল সরকারি প্রাথমিক বিদ্যালয়। মোঃ আমিরুল ইসলাম, প্রধান শিক্ষক পাচুরিয়া দড়িপাড়া প্রাথমিক বিদ্যালয়।আবু লাইস মোঃ জাইদী,প্রধান শিক্ষক ভিটাকুচলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।আব্দুল্লাহ আল মামুন,প্রধান শিক্ষক বালুঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়।ফজলুল হক, প্রধান শিক্ষক হাদল সরকারী প্রাথমিক বিদ্যালয়। খলিলুর রহমান, প্রধান শিক্ষক কুচলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সকল সহকারী শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রী বৃন্দ। খেলাটি পরিচালনায় সকল বিদ্যালয়ের শিক্ষকগণ গুরুত্বের সাথে কাজ করেন। অনুষ্ঠান সঞ্চালনা ফিরোজ হোসাইন মশিয়ামুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।   গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় বালক দল মঙ্গলগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়, রানার্সআপ হয় ধানুয়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালিকা দল চ্যাম্পিয়ন মৌদ সরকারী প্রাথমিক বিদ্যালয়, রানার্সআপ হয় মশিয়ামুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের