ঢাকা | বঙ্গাব্দ

কচুয়ায় যুবদল নেতা আলমগীর হোসেনের উপর হামলা, নগদ টাকা ছিনতাই ও হত্যার চেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 26, 2026 ইং
কচুয়ায় যুবদল নেতা আলমগীর হোসেনের উপর হামলা, নগদ টাকা ছিনতাই ও হত্যার চেষ্টা ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728

নিজস্ব প্রতিনিধি, কচুয়া (চাঁদপুর):

চাঁদপুরের কচুয়া উপজেলায় যুবদল নেতা মোঃ আলমগীর হোসেনের উপর হামলা, মারধর এবং নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে নেছার আহমেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অভিযোগ সূত্রে জানা যায়, আজ সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে আলমগীর হোসেন সেচ টিউবওয়েলের টাকা সংগ্রহের জন্য মাঠে যান। এ সময় তার কাছে প্রায় ৮৫,০০০ হাজার টাকা ছিল। অভিযোগ রয়েছে, পূর্বপরিকল্পিতভাবে নেছার আহমেদ ও তার দলবল তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। তারা তাকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে এবং তার কাছে থাকা নগদ ৮৫,০০০  হাজার টাকা ছিনিয়ে নেয়।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা জানান, এর আগের দিন আলমগীর হোসেন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেন। এতে ক্ষিপ্ত হয়ে নেছার আহমেদ পুনরায় তার উপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। হামলার সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে রক্তাক্ত করা হয় বলেও জানা গেছে। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় কচুয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ ব্যাপারে থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁপাইনবাবগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে রহনপুর ইউনিয়নবাসীকে শু

চাঁপাইনবাবগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে রহনপুর ইউনিয়নবাসীকে শু