ঢাকা | বঙ্গাব্দ

নবগঠিত কমিটির অনুমোদন, দায়িত্বে একাধিক নেতা

  • নিউজ প্রকাশের তারিখ : May 1, 2026 ইং
নবগঠিত কমিটির অনুমোদন, দায়িত্বে একাধিক নেতা ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
গাইবান্ধা প্রতিনিধিঃ

নবগঠিত একটি কমিটির অনুমোদন দেওয়া হয়েছে, যেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন একাধিক নেতা। কমিটিতে মোঃ আপেল সরকারকে আহ্বায়ক এবং মোঃ রিয়াদুল হাসান জিহাদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

এছাড়া সংগঠনের প্রশাসনিক ও সাংগঠনিক কার্যক্রম তদারকির জন্য সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মোঃ সোহেল মিয়া। সংগঠনের নীতিনির্ধারণী কার্যক্রম শক্তিশালী করা এবং সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করার লক্ষ্যে মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন এম.এ মতিন সরকার বাবু।

গত ২৯ এপ্রিল ২০২৬ তারিখে গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক জুবায়ের আহমেদ এবং সদস্য সচিব মাহমুদুল হাসান সৌরভ স্বাক্ষরিত এক অনুমোদনের মাধ্যমে এই কমিটি চূড়ান্ত করা হয়।

নবগঠিত এই কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ