ঢাকা | বঙ্গাব্দ

নাচোলে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

  • নিউজ প্রকাশের তারিখ : May 1, 2026 ইং
নাচোলে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728


নাচোল প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে নাচোল রেলওয়ে স্টেশনে, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে মহান মে দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মোঃ আসগার হাসান রোমিও। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধ্রুবতারার কেন্দ্রীয় কমিটি (রাজশাহী বিভাগ)-এর সাংগঠনিক সম্পাদক মোঃ বিপু ওয়াহিদ, ফিন্যান্স অ্যাফেয়ার্স সেক্রেটারি মোঃ মেহেদী হাসান, প্রজেক্ট অ্যাফেয়ার্স সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন, বিকাশ মাহাতো, শাহরিয়ার আলম (সেক্রেটারি, চাঁপাইনবাবগঞ্জ শাখা), আসাদুল্লাহ, অনিক আহমেদ, রবিউল ইসলাম, রফিকুল ইসলাম ও চন্দনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ২০০০ সাল থেকে সংগঠনটি মানুষের কল্যাণে কাজ করে আসছে। বর্তমানে প্রায় ৫৪ হাজার স্বেচ্ছাসেবী নিয়ে সংগঠনটি শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করছে। সংগঠনের কার্যক্রম আরও বিস্তারের জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।আলোচনা শেষে প্রায় ১০০ জন শ্রমিকের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরণ করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফুলবাড়ীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ

ফুলবাড়ীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ