৮ই মে ২০২৬ রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় মাদারীপুর জেলা রাজৈর উপজেলা টেকের হাটে জাতীয় সংসদ সদস্য মহিলা সংরক্ষিত আসনের মাদারীপুর ২ থেকে নির্বাচিত হেলেন জেরিন খানের আগমন উপলক্ষে টেকেরহাট বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা বিনিময় করেছে ।
দুপুর ১-৩০ মিনিটে ঢাকা থেকে রওয়ানা হয়ে শিবচর, কবিরাজ পুর ইউনিয়নে ৩ঃ৩০ মিনিটের সময় পথসভা যোগ দেন । পথসভা শেষে মাদারীপুর যাওয়ার পথে বিশাল গাড়ি বহর নিয়ে টেকের হাট পৌঁছালে টেকের হাট বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা শুভেচ্ছা বিনিময় করে ।
শুভেচ্ছা বিনিময় শেষে মাদারীপুরের উদ্দেশ্যে ৪-৩০ মিনিটের সময় মাইক্রোবাস মোটরসাইকেল বহর নিয়ে মাদারীপুরের উদ্দেশ্যে রওনা হয় ।
শুভেচ্ছা বিনিময় উপস্থিত ছিলেন সাবেক পৌর বিএনপির আহবায়ক শেখ জাকির হোসেন, কদম বাড়ি ইউনিয়নের বিএনপির সভাপতি এডভোকেট গৌরাঙ্গ বসু, ছাত্রনেতা লিটু খান, পান্নু মাতব্বর, খায়ের হাওলাদার সহ রাজৈর উপজেলা বিএনপি'র অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
দৈনিক চেতনার কন্ঠ