ঢাকা | বঙ্গাব্দ

রাজৈরে সুদের পাঁচ হাজার টাকা না দিতে পারায় জীবন দিতে হলো

  • নিউজ প্রকাশের তারিখ : May 11, 2026 ইং
রাজৈরে সুদের পাঁচ হাজার টাকা না দিতে পারায় জীবন দিতে হলো ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
স্টাফ রিপোর্টার।

মাদারীপুরের রাজৈর উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মারামারিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার রাত আনুমানিক ৭টার দিকে কৃষ্ণপুর গ্রামের চুন্নু ফকিরের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটেছে ।

মৃত রহিম সরদার (৪৫) কৃষ্ণপুর গ্রামের মৃত সোহরাব সরদারের ছেলে।

জানা গেছে, ঢাকায় ভ্যানে করে পোলাও চাল বিক্রির ব্যবসা করতেন রহিম সরদার। পাওনা টাকা লেনদেনকে কেন্দ্র করে একই গ্রামের আসাদ বেপারী (৫০) ও তার ছেলে দিদার বেপারীরর (৩০) সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। এতে রহিম সরদার গুরুতর অসুস্থ হয়ে পড়ে । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসা রত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে রাজৈর থানার ওসি তদন্ত কুতুব উদ্দিন আহমেদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে,আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন