বছির আহমেদ, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া ও ভাওড়া ইউনিয়নে কয়েকটি ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় প্রায় ১৫২.৭ একর জমির ধান নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে। উপজেলা কৃষি বিভাগের তদন্ত প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনে উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন জানান, ইটভাটার নির্গত ধোঁয়ার কারণেই কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনার প্রায় ২০ দিন পার হলেও এখনো ক্ষতিগ্রস্ত কৃষকরা কোনো ক্ষতিপূরণ পাননি। এতে ক্ষোভ বাড়ছে ভুক্তভোগীদের মাঝে। এর আগেও ক্ষতিপূরণের দাবিতে কৃষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন। সে সময় দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ইউএনও খান সালমান হাবীব। কিন্তু দীর্ঘ সময়েও কার্যকর কোনো পদক্ষেপ না হওয়ায় আবারও আন্দোলনে নামেন কৃষকরা।
বুধবার (১২ মে) দুপুরে কয়েক শতাধিক কৃষক-কৃষাণী উপজেলা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ক্ষতিপূরণ প্রদান এবং অভিযুক্ত ইটভাটাগুলো স্থায়ীভাবে বন্ধের দাবি জানান।
পরে বিক্ষুব্ধ কৃষকরা আবারও ইউএনও কার্যালয় ঘেরাও করে মাটিতে বসে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ইউএনও খান সালমান হাবীব ঘটনাস্থলে এসে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন এবং সমস্যা সমাধানে আরও দুই দিনের সময় চান। তবে কৃষকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ক্ষতিপূরণ না পেলে তারা আরও কঠোর আন্দোলনে