ঢাকা | বঙ্গাব্দ

ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতের আমীর আনোয়ার হোসেনের ইন্তেকালে নেতৃবৃন্দের গভীর শোক

  • নিউজ প্রকাশের তারিখ : May 13, 2026 ইং
ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতের আমীর আনোয়ার হোসেনের ইন্তেকালে নেতৃবৃন্দের গভীর শোক ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোঃ বদরুজ্জামান বিপ্লব

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা মজলিসে শূরা সদস্য ও ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতের আমীর, বাংলাদেশ রাইফেলস (বিডিআর)-এর সাবেক সদস্য জনাব আনোয়ার হোসেন (৬৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১৩ মে ২০২৬) সকাল ৭টায় রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। সংগঠনের নেতাকর্মীদের কাছে তিনি একজন আদর্শবান, সৎ ও দ্বীনদার ব্যক্তি হিসেবে সুপরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে সংগঠন একজন নিবেদিতপ্রাণ দায়িত্বশীলকে হারালো, যা অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেছেন নেতৃবৃন্দ।
মরহুমের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম, কুড়িগ্রাম জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম এবং জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন।
এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহ তায়ালা যেন তাঁর সকল গুনাহ মাফ করে দেন, নেক আমলসমূহ কবুল করেন, কবরকে প্রশস্ত করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন।
এছাড়াও তারা শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মহান আল্লাহর নিকট তাদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার