ঢাকা | বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : May 13, 2026 ইং
চাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
সোহেল রানা,স্টাফ রিপোর্টার  :

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা এলাকার বিলাত মন্ডলের টোলা থেকে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইন সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।

বধুবার গভীর রাতে চরবাগডাঙ্গা এলাকা থেকে হেরোইনসহ একজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলো, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা গ্রামের মৃত ইসরাইল হকের ছেলে জয়নাল টুলু (৪৫)।

আজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন, চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের অধিনায়ক।

র‌্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা বিলাত মন্ডলের টোলা গ্রামে জয়নাল টুলু এর বাড়ীর অবৈধ মাদকদ্রব্য মজুদ করে রেখেছে। এ তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান পরিচালিয়ে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এঘটনায় ঘটনাস্থল থেকে জয়নাল টুলু হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় সদর মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর