ঢাকা | বঙ্গাব্দ

নাসিরনগরে নিজ বাবার লালসার শিকার ১৫ বছরের কিশোরী, অভিযুক্ত বাবা আটক,

  • নিউজ প্রকাশের তারিখ : May 21, 2026 ইং
নাসিরনগরে নিজ বাবার লালসার শিকার ১৫ বছরের কিশোরী, অভিযুক্ত বাবা আটক, ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
‎মোঃ সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার,
‎ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় নিজের-১৫ বছর বয়সী মেয়ে ধর্ষণের অভিযোগে রফিকুল ইসলাম (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ।
‎গত মঙ্গলবার-(১৯ মে) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেন।
‎গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম জেলার নাসিরনগর উপজেলার নূরপুর পাঁচবাড়ী এলাকার সিরাজ মিয়ার ছেলে।তিনি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ছয়ঘরিয়া পাড়ার একটি ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করছিলেন।
‎মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত-১৬ মে শনিবার রাত আনুমানিক-১১টা,৫০ মিনিটের দিকে ভিকটিম কিশোরী তার নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় তার পিতা রফিকুল ইসলাম কৌশলে রুমে প্রবেশ করে এবং ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। ভিকটিম চিৎকার শুরু করলে রফিকুল তাকে হত্যার ভয় দেখিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।
‎পরবর্তীতে গত-১৮ মে সোমবার সকাল-১০টার দিকে ভিকটিমকে পুনরায় একা পেয়ে রফিকুল ইসলাম ফের ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ভিকটিম জীবন বাঁচাতে দ্রুত ঘর থেকে দৌড়ে নিচে নেমে আসে এবং আশেপাশের লোকজন দের বিষয়টি খুলে বলেন। পরবর্তীতে ঘটনার বিস্তারিত জানতে পেরে স্থানীয়দের সহযোগিতায় ভিকটিম বিষয়টি পুলিশকে অবহিত করলে 
‎এই ঘটনায় ভিকটিম বাদী হয়ে তার পিতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেন।
‎ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়,"ভুক্তভোগী কিশোরীর অভিযোগের প্রেক্ষিতে গত মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করে অভিযুক্ত পিতাকে গ্রেপ্তার করেন। 
‎প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতের আদেশে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে প্রেরণ করেন। ওসি আরও জানায় অত্র এলাকায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে এবং ভুক্তভোগী ও তার পরিবারের নিরাপত্তার বিষয়টি পুলিশ গুরুত্ব সহকারে দেখছেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফুলবাড়ীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ

ফুলবাড়ীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ