ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: হাসান মাহমুদ জয়
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে দৈনিক ইত্তেফাকের ভূরুঙ্গামারী প্রতিনিধি আনোয়ারুল হক সভাপতি এবং এনটিভি অনলাইনের প্রতিনিধি শামসুজ্জোহা সুজন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত শুক্রবার রাতে ভূরুঙ্গামারী পাবলিক লাইব্রেরি কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিতে এই নতুন কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত দ্বি-বার্ষিক কমিটির পূর্ণাঙ্গ তালিকা নিম্নরূপ:
সভাপতি: আনোয়ারুল হক (দৈনিক ইত্তেফাক)
সহ-সভাপতি:মাইদুল ইসলাম মুকুল (মাই টিভি ও দৈনিক যায়যায়দিন)
সহ-সভাপতি:জাহাঙ্গীর আলম (দৈনিক মুক্ত খবর)
সাধারণ সম্পাদক: শামসুজ্জোহা সুজন (এনটিভি অনলাইন)
যুগ্ম সাধারণ সম্পাদক: রবিউল আলম লিটন (দৈনিক আলোকিত বাংলাদেশ)
*যুগ্ম সাধারণ সম্পাদক: মো. মনিরুজ্জামান (দৈনিক ভোরের দর্পণ)
কোষাধ্যক্ষ:আসাদুজ্জামান খোকন (দৈনিক সংবাদ)
সাংগঠনিক সম্পাদক: আরমান আলী (দৈনিক যুগান্তর)
উক্ত নির্বাচন ও কমিটি গঠন প্রক্রিয়ায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন দৈনিক খোলা কাগজের প্রতিনিধি এমদাদুল হক মন্টু। এছাড়া নির্বাচন কমিশনের অপর দুই সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি আমিনুর রহমান বাবু এবং দৈনিক কালবেলার প্রতিনিধি মোখলেছুর রহমান।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ভূরুঙ্গামারী উপজেলার সাংবাদিকতার মান উন্নয়ন, বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশ এবং স্থানীয় সাংবাদিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
দৈনিক চেতনার কন্ঠ