প্রিন্ট এর তারিখঃ Jun 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 28, 2026 ইং
মালদ্বীপে আহলে সুন্নাতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

মোহাম্মদ মাহামুদুল মালদ্বীপ প্রতিনিধি।
পবিত্র মাহে রমজান উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাত (মালদ্বীপ শাখা)-এর উদ্যোগে শুক্রবার এক ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মালের মাফিয়া মাগু মসজিদ সংলগ্ন (সিক্সটি সিক্স) ৬৬ হোটেলে আয়োজিত এই মাহফিলে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়।
রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধি ও তাকওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ শাখার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ক্বারী আব্দুল আজিজ। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও মালদ্বীপের বিশিষ্ট ব্যবসায়ী দুলাল হোসেন।
অনুষ্ঠানে সু-মধুর কণ্ঠে ওয়াজ-নসিহত করেন মাওলানা হান্নান। কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন মাওলানা ইসরাফিল ও মাওলানা ইসমাইল। পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ জাকির হোসেন।
এতে আরও উপস্থিত ছিলেন জাকির হোসেন, মনির হোসেন, নাছির, দেলোয়ার, ছাদেক হোসেন, এম আর মামুনসহ বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা।
অনুষ্ঠানে আহলে সুন্নাত মালদ্বীপের উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়
© দৈনিক চেতনার কন্ঠ