প্রিন্ট এর তারিখঃ Jun 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 1, 2026 ইং
কচুয়ায় ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কচুয়া প্রতিনিধি:
কচুয়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী মহিন গাজীকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ।
প্রেস রিলিজ সূত্রে জানা যায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ রাত ১০টা ৩৫ মিনিটে কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন-এর তত্ত্বাবধানে সাচার পুলিশ ক্যাম্পে কর্মরত এসআই (নিঃ) ফ. ম. শাহজাহান সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকস দল অভিযান পরিচালনা করেন।
অভিযানটি পরিচালিত হয় কচুয়া থানাধীন সাচার ইউনিয়ন পরিষদের ভূমি অফিসের পেছনে বালুর মাঠ এলাকায়। এ সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী মহিন গাজী ওরফে মঈন খান (৩০), পিতা-মৃত আব্দুল জলিল গাজী, মাতা-মৃত রাজিয়া, গ্রাম-মাসাব (পোঃ বড়পা), থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ—এর হেফাজত থেকে ২০০ (দুইশত) গ্রাম গাঁজা উদ্ধার করে জব্দ করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় কচুয়া থানায় মামলা নং-০২, তারিখ-০১/০৩/২০২৬ খ্রিঃ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ৩৬(১) সারণির ১৯(ক) মোতাবেক একটি মামলা রুজু করা হয়েছে।
পরবর্তীতে যথাযথ পুলিশ প্রহরায় ধৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক নির্মূলে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহল এ অভিযানের প্রশংসা করে।
© দৈনিক চেতনার কন্ঠ