প্রিন্ট এর তারিখঃ Jun 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 6, 2026 ইং
রাজৈরে মৎস্যজীবী দলের আলোচনা সভা ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল রাজৈর ও উপজেলা পৌরসভার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।
৫ মার্চ রোজ বৃহস্পতিবার বিকাল ৪ টার সময় মৎস্যজীবী দলের নিজ কার্যালয়ের সামনে, রাজৈর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ রাজু আহমেদ বাবুল শেখের সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট জামিলুর রহমান মিঠু।
তিনি মৎস্যজীবী দলের সফলতা কার্যক্রম নিয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখে তিনি বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ মোতাবেক চাঁদাবাজ, ভুমি দুস্য, মাদক, সন্ত্রাসী, টেন্ডার বাজ বিএনপির ছায়াতলে আশ্রয় হবে না, দুর্নীতি বাজরা কোন দলের হতে পারে না।
উক্ত আলোচনা সবাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি সায়েম বেপারী, মাদারীপুর জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, রাজৈর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওহাব আলী মিয়া, রাজৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহিদুর রহমান লেবু ।
আরো উপস্থিত ছিলেন, বিএনপির অন্যতম নেতা রাজৈর পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ মহসিন ফকির , বিএনপি নেতা বি আর ডিবির চেয়ারম্যান মোঃ আবুল হাসান খান, বিএনপির নেতা বাদশা মীর সহ বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ, সুশীল সমাজ ,
আলোচনা সভা ও ইফতার মাহফিলে শরীক হন। অনুষ্ঠানটি সম্পূর্ণ সঞ্চালনায় ছিলেন রাজৈর উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক মোঃ মনজুরুল হক মঞ্জু প্রমুখ।
© দৈনিক চেতনার কন্ঠ