প্রিন্ট এর তারিখঃ Jun 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 13, 2026 ইং
লক্ষ্মীপুরে ৩০০ অসহায় ও সুবিধা বঞ্চিত পরিবারকে ঈদ উপহার দিল জিসান ফাউন্ডেশন

মোঃ আব্দুল আজিম
বিশেষ প্রতিনিধি, লক্ষ্মীপুর।
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জিসান ফাউন্ডেশন এর ক্ষুদ্র প্রয়াস চলমান!
পবিত্র মাহে রমজানের রহমত, বরকত ও মাগফিরাতের এই মহিমান্বিত সময়ে, আজ ২২তম রমজানে আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে জিসান ফাউন্ডেশন-এর পক্ষ থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
ফাউন্ডেশনের সভাপতি শামসুদ্দীন তুহিন বলেন- আমরা শহীদ সোলেমান উদ্দিন জিসান-এর আদর্শ ও ত্যাগকে ধারণ করে গড়ে তোলা জিসান ফাউন্ডেশন প্রতিবছরের ন্যায় এবারও আর্তমানবতার সেবায় সচেষ্ট।
জিসান ফাউন্ডেশনের তত্ত্বাবধায়ক শামসুদ্দিন তুহিন -এর নিরলস পরিশ্রম ও আন্তরিক তদারকিতে আজ চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৩০০ টি অসহায় পরিবারের হাতে এই উপহার তুলে দেওয়া হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির এই কঠিন সময়ে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি কোনো পরিবারের মুখে হাসি ফোটাতে পারে, তবেই জিসান ফাউন্ডেশনের সার্থকতা।
রমজান আমাদের ত্যাগের শিক্ষা দেয়। আমরা বিশ্বাস করি, বিপদে মানুষের পাশে দাঁড়ানোই হলো সর্বোত্তম ইবাদত। একজন অসহায় বা এতিম মানুষের মুখের এক চিলতে হাসিই হতে পারে পরকালে আমাদের নাজাতের উসিলা।
আল্লাহ তাআলা জিসান ফাউন্ডেশনের এই সামান্য প্রচেষ্টাকে কবুল করুন এবং সমাজের সামর্থ্যবান সকলকে একে অপরের প্রতি দয়ালু হওয়ার তৌফিক দান করুন।
এছাড়াও পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক! জানিয়েছেন জিসান ফাউন্ডেশনের সভাপতি শামসুদ্দিন তুহিন।
© দৈনিক চেতনার কন্ঠ