প্রিন্ট এর তারিখঃ Jun 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 15, 2026 ইং
নাসিরনগরে বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামীর দোয়াও ইফতার মাহফিল অনুষ্ঠিত,

মোঃ সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার,
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাসিরনগর উপজেলা শাখার উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৫ ই মার্চ) বিকালে নাসিরনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ জুনাইদ আহসান,
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্রাক্ষণবাড়ীয়া জেলা শাখার কর্মপরিষদ সদস্য মোহাম্মদ রাজিফুল হাসান বাপ্পী,
বাংলাদেশ খেলাফত মজলিস-এর নাসিরনগর উপজেলা শাখার সেক্রেটারি বিএম মোহাম্মদ গিয়াস উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর নাসিরনগর উপজেলা আমীর অধ্যাপক একেএম আমিনুল ইসলাম।
উপজেলা জামায়াতের সেক্রেটারি ক্বারী মোহাম্মদ রমজান আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ গিয়াস উদ্দিন,
উপজেলা জামায়াতে ইসলামের প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম খোকন,
জালাল উদ্দিন সোহান,
মোহাম্মদ লাল মিয়া।
এ সময় জামায়াতে ইসলামী নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ,সাংবাদিক ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবকল্যাণের শিক্ষা দেয়।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা কবির আহমেদ।
© দৈনিক চেতনার কন্ঠ