প্রিন্ট এর তারিখঃ Jun 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 18, 2026 ইং
সুন্দরগঞ্জ উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সাবেক ভাইস-চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস

কামরুল হাসান,
সুন্দরগঞ্জ, গাইবান্ধা।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুন্দরগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সদ্য বিদায়ী সাবেক ভাইস-চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক জয়ন্ত কুমার দাস।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই ঈদ আমাদের মাঝে গড়ে তুলুক সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্বের সেতুবন্ধন।
তিনি আরও বলেন, সুন্দরগঞ্জ উপজেলার প্রতিটি গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।
এ সময় তিনি উপজেলার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, গত উপজেলা পরিষদ নির্বাচনে আপনাদের ভালোবাসায় আমি ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। কিন্তু সরকার পরিবর্তনের ফলে সকল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান অপসারণ হওয়ায় আপনাদের সেই ভালোবাসার প্রতিদান পুরোপুরি দিতে পারিনি। আমি আপনাদের কাছে চিরঋণী।
তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনেও ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করে বলেন,আগামী নির্বাচনে আমি আবারো ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী হতে চাই। আশাবাদী, আপনারা আগের মতোই ভালোবাসা দিয়ে আমাকে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দেবেন।
পরিশেষে তিনি সবাইকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান এবং সকলের কাছে দোয়া ও ভালোবাসা কামনা করেন।
© দৈনিক চেতনার কন্ঠ