প্রিন্ট এর তারিখঃ Jun 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 24, 2026 ইং
জয়পুরহাটে হেরোইনসহ যুবক আটক

সেলিম হোসেন রুবেল, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাট সদর উপজেলার উত্তর বসন্তপুর এলাকায় মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ এক যুবককে আটক করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জয়পুরহাট জেলা কার্যালয়ের পরিদর্শক মো. ইলিয়াস হোসেন তালুকদারের তথ্যসূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উত্তর বসন্তপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় নাটোরের নলডাঙ্গা উপজেলার পূর্ব সোনা পাতিল গ্রামের বাসিন্দা -মৃত ভুট্টুর ছেলে মিঠুন সরকার (২৬) কে আটক করা হয়।
অভিযানে তার কাছ থেকে ১০ (দশ) গ্রাম হেরোইন এবং ১টি বাটন মোবাইল সেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা।
ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আলামত জব্দ এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জয়পুরহাট সদর থানায় মামলা দায়েরের আবেদন করা হয়েছে।
২৪.০৩.২৬
সেলিম হোসেন রুবেল
জয়পুরহাট
০১৭৩৫৯৯২৪২২
© দৈনিক চেতনার কন্ঠ