প্রিন্ট এর তারিখঃ Jun 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 26, 2026 ইং
মাদারীপুরের রাজৈর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০২৬ উদযাপন

স্টাফ রিপোর্টার।
মাদারীপুরের রাজৈর উপজেলায় , রাজৈর উপজেলা প্রশাসনের আয়োজনে রাষ্ট্রীয়ভাবে ২৬ মার্চ রোজ বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে দিন ব্যাপী যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০২৬ ইং উদযাপন করা হয়েছে ।
এ উপলক্ষে সকাল ৮ টার সময় শহীদ মিনারে শহীদ দের প্রতি পুষ্পস্তবক অর্পণ, পায়রা উড়িয়ে ও বেলুন উত্তোলন এর মাধ্যমে অনুষ্ঠান এর উদ্বোধন করেন রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুল হক ও রাজৈর থানার অফিসার্স ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম । তারপর শুরু হয় কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সকাল সাড়ে নয়টায় রাজৈর উপজেলা মিলনায়তনে, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল হক এর সভাপতিত্বে ও রাজৈর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও রাজৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমীক সুপারভাইজার ননী গোপাল ঘোষ এর যৌথ সঞ্চালনায় মুক্তি যোদ্ধা ও মুক্তিযুদ্ধা পরিবারের সদস্যদের সম্বর্ধণা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজৈর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ নাহিদ নিয়াজ শিশির, যুদ্ধকালীন কমান্ডার কাইয়ুম মীর, রাজৈর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এর আহবায়ক হাফিজুর রহমান, রাজৈর থানার অফিসার্স ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম সহ আরো অনেকে।
বিকাল ৪ টার সময় অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ। তারপর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এরই মধ্য দিয়ে মহান ২৬ শে মার্চ স্বাধীনতাও জাতীয় দিবসের ২০২৬ এর পরিসমাপ্তি ঘটে।
© দৈনিক চেতনার কন্ঠ