প্রিন্ট এর তারিখঃ Jun 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 28, 2026 ইং
বড়াইগ্রামে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ভাঙ্গুড়ার বিএনপি নেতা নিহত,

মোঃ ছাবেদুল সরকার, পাবনা জেলা প্রতিনিধি।
গতকাল নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল সংঘর্ষে ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আব্দুল আজিজ নিহত হয়েছেন । মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বনপাড়া হাটিকুমরুল মহাসড়ক এর রাজ্জাক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ আব্দুল আজিজ পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলা কলকতি গ্রামের বাসিন্দা এবং ভাঙ্গুড়া উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ছিলেন। সঙ্গে থাকা তার ছেলে গুরুতর আহত হয়েছেন।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান মনির জানান, মোটরসাইকেলে করে পিতা-পুত্র মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি মোটরসাইকেলটিকে প্রায় এক কিলোমিটার টেনে নিয়ে যায়।
পরে তাদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মোঃ আব্দুল আজিজ কে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত ছেলে কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
© দৈনিক চেতনার কন্ঠ