প্রিন্ট এর তারিখঃ Jun 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 7, 2026 ইং
ম্যানসিটি অধ্যায় শেষ হচ্ছে বার্নার্দো সিলভার

মোঃ মিন্টু মিয়া, বিশেষ প্রতিনিধি:
চলতি মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি (ম্যানসিটি) কে বিদায় জানিয়ে দিবেন দলটির অধিনায়ক বার্নার্দো সিলভা । সিলভার ক্লাব ছাড়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সহকারী কোচ পেপ লিন্ডার্স ।৩১ বছর বয়সী পর্তুগাল মিডফিল্ডারের সাথে চলতি মৌসুমে চুক্তি শেষ হবে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানসিটির। নতুন করে দুই পক্ষের কেউ চুক্তি নবায়ন না করাই ফ্রী এজেন্ট হিসেবে নতুন ক্লাবে যোগ দিতে পারবেন বার্নার্দো।এফএ কাপের কোয়ার্টার ফাইনালে লিভারপুলকে ৪-০ গোলে হারানোর পর পেপ লিন্ডার্স বলেন, “প্রতিটি ভালো গল্পেরই একটা শেষ আছে। সামনে মাত্র ছয় সপ্তাহ- আশা করি এই সময়টা সে উপভোগ করবে এবং প্রাপ্য বিদায়টা পাবে।”২০১৭ সালে মোনাকো থেকে প্রায় ৪ কোটি ৩৫ লাখ পাউন্ডে ম্যান সিটিতে যোগ দেন সিলভা। এরপর ৯ বছরে ক্লাবটির হয়ে খেলেছেন ৪৫০ ম্যাচ। জিতেছেন ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা, একটি চ্যাম্পিয়নস লিগসহ অসংখ্য ট্রফি।
© দৈনিক চেতনার কন্ঠ