প্রিন্ট এর তারিখঃ Jun 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 8, 2026 ইং
বোরহানউদ্দিনে বিষপ্রয়োগে ৩ পরিবারের অর্ধশতাধিক হাঁস নিধন: থানায় অভিযোগ

মো: হেলাল উদ্দিন সজীব ভোলা জেলা প্রতিনিধি
০৯ এপ্রিল, ২০২৬ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নে শত্রুতার জেরে বিষ প্রয়োগ করে তিনটি পরিবারের অর্ধশতাধিক হাঁস মেরে ফেলার অভিযোগ উঠেছে। গত ৭ই এপ্রিল (মঙ্গলবার ) বড় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নতুন বাজার সংলগ্ন এলাকায় এই অমানবিক ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলো বোরহানউদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।স্থানীয় সূত্রে জানা যায়, ৫নং ওয়ার্ডের বাসিন্দা ইউছুফ মেস্তরী, হানিফ ভাগা ও মো. আকতার গংদের পালিত হাঁসগুলো প্রতিদিনের মতো শনিবার সকালে বাড়ির পাশের জলাশয়ে যায়। অভিযোগ উঠেছে, একই এলাকার ছালেম মাল (পিতা: গোলাম মাওলা) পূর্ব শত্রুতার জেরে নিজের খামার সংলগ্ন এলাকায় পরিকল্পিতভাবে কীটনাশক মিশিয়ে খাবার ছিটিয়ে রাখেন। উক্ত বিষাক্ত খাবার খাওয়ার পরপরই হাঁসগুলো ছটফট করতে করতে মারা যেতে থাকে।ভুক্তভোগী ইউছুফ মেস্তরী ও আকতার জানান, ছালেম মালের খামারে প্রায়ই এভাবে কীটনাশক ব্যবহার করে নিরীহ প্রাণীদের ক্ষতি করা হয়। ইতিপূর্বেও তার খামারের আশেপাশে গিয়ে অনেক পরিবারের হাঁস-মুরগি মারা গেছে। তারা বলেন:আমাদের আয়ের অন্যতম উৎস ছিল এই হাঁসগুলো। বিনা অপরাধে এভাবে বিষ দিয়ে অবলা প্রাণীগুলোকে মেরে ফেলা চরম নিষ্ঠুরতা। আমরা এর সুষ্ঠু বিচার চাই।"ঘটনার পর পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারগুলো আর্থিক ক্ষতির শিকার হয়ে দিশেহারা হয়ে পড়েছেন। এ বিষয়ে বোরহানউদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে।
এলাকাবাসীর দাবি, ব্যক্তিগত আক্রোশ মেটাতে এভাবে পরিবেশ ও গবাদি পশুর ক্ষতি করা দণ্ডনীয় অপরাধ। অভিযুক্ত ছালেম মালের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় সচেতন মহল।
© দৈনিক চেতনার কন্ঠ