প্রিন্ট এর তারিখঃ Jun 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 8, 2026 ইং
গুরুদাসপুরে ৪৭তম বিজ্ঞানমেলা উদ্বোধন ও স্কাউট দিবস পালিত
এস এম পারভেজ তালুকদার,
গুরুদাসপুর উপজেলা প্রতিনিধিঃ
০১৭২৪৩৮৭৮৩১
নাটোরের গুরুদাসপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞানমেলার উদ্বোধন এবং স্কাউট দিবস পালিত হয়েছে।বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদের মিলনায়তনে বিজ্ঞানমেলার উদ্বোধন করা হয়। একই দিন উপজেলা চত্বরে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে স্কাউট দিবস উদযাপন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতির দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ। তিনি উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ঘুরে দেখেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এছাড়াও স্কাউট সদস্য, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।আয়োজকরা জানান, দুই দিনব্যাপী এ বিজ্ঞানমেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করছে। মেলা শেষে অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা প্রকল্পগুলোকে পুরস্কৃত করা হবে।বিজ্ঞানচর্চা ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।#
© দৈনিক চেতনার কন্ঠ