প্রিন্ট এর তারিখঃ Jun 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 8, 2026 ইং
গুরুদাসপুরে অনুমোদনহীন মিনি তেল পাম্পে অভিযান, জরিমানা ও সিলগালা

গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি:
এস এম পারভেজ তালুকদার
, মোবাইল ০১৭২৪৩৮৭৮৩১
নাটোরের গুরুদাসপুর উপজেলায় অনুমোদন ছাড়া তেল বিক্রির অভিযোগে একটি মিনি তেল পাম্পে অভিযান চালিয়ে জরিমানা আদায় ও প্রতিষ্ঠানটি সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত।বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার নাজিরপুর ব্রিজঘাট এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় র্যাব-৫ এর একটি দল সহযোগিতা করে।অভিযান সূত্রে জানা যায়, স্থানীয় ব্যবসায়ী আলতাব হোসেন সম্প্রতি সেখানে একটি মিনি তেল পাম্প স্থাপন করেন। ‘আকাশ এন্টারপ্রাইজ’ নামে পরিচালিত ওই প্রতিষ্ঠানে ডিজেল ও পেট্রোল বিক্রির পাশাপাশি মাছের খাদ্য ও বিভিন্ন ধরনের ওষুধও বিক্রি করা হচ্ছিল। ব্যবসাটি পরিচালনা করতেন তার ছেলে মোহাম্মদ আলী আকাশ।গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ অভিযান চালিয়ে প্রতিষ্ঠানের অনুমোদন না থাকার বিষয়টি নিশ্চিত করে এবং ভ্রাম্যমান আদালত পরিচালনার জন্য উপজেলা প্রশাসনকে অবহিত করে। পরে দায় স্বীকার করায় ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং দোকানটি সিলগালা করার নির্দেশ দেওয়া হয়।প্রতিষ্ঠানের মালিক আলতাব হোসেন জানান, সম্প্রতি দোকানটি চালু করা হয়েছে এবং অনুমোদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে। তবে অনুমোদন পাওয়ার আগে তেল বিক্রি আইনসিদ্ধ নয় বলেও তিনি স্বীকার করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, “অনুমোদন ছাড়া তেল বিক্রি করায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। যথাযথ কাগজপত্র প্রদর্শন করতে পারলে পরবর্তীতে প্রতিষ্ঠানটি খুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। উল্লেখ্য, ওই মিনি তেল পাম্পে প্রায় ৫ হাজার লিটার ধারণক্ষমতার একটি মজুদ ইউনিট ছিল, যেখান থেকে যন্ত্রের মাধ্যমে ডিজেল ও পেট্রোল বিক্রি করা হতো।
© দৈনিক চেতনার কন্ঠ