চাঁপাইনবাবগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে রহনপুর ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী
স্টাফ রিপোর্টার ,
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার ৫নং রহনপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসেন।
বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। পুরাতন বছরের সব গ্লানি, দুঃখ ও ব্যর্থতা পেছনে ফেলে নতুন উদ্যমে জীবনকে সাজানোর প্রেরণা দেয় এই দিনটি। এ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় আনোয়ার হোসেন বলেন, “নববর্ষ আমাদের জীবনে নিয়ে আসুক শান্তি, সমৃদ্ধি ও সুখের বার্তা। রহনপুর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়নে পরিণত করাই আমার লক্ষ্য।”
তিনি আরও বলেন, “আমি দীর্ঘদিন ধরে একজন সাংবাদিক হিসেবে মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরেছি। এখন সরাসরি জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন নিশ্চিত করাই হবে আমার অগ্রাধিকার।”
স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনাদের সমর্থন ও সহযোগিতায় আমরা রহনপুর ইউনিয়নকে একটি দৃষ্টান্তমূলক এলাকায় রূপান্তর করতে পারবো। আসুন, সবাই মিলে একটি সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলি।”
পরিশেষে তিনি আবারও রহনপুর ইউনিয়নবাসীসহ দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।