প্রিন্ট এর তারিখঃ Jun 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 13, 2026 ইং
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে খাস পুকুর জালিয়াতি করে বন্দোবস্ত করে খারিজ

নাচোল প্রতিনিধিঃ
মো ইসমাইল হোসেন।
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার খেসবা গ্রামের হিন্দু পাড়ায়, পুকুরের দাগ নম্বর ৩০৩ ও ৩১০, ডাঙা বলে খারিজ করে, বন্দোবস্ত নেন পুকুর হিসেবে, তিনি হলেন সাইদুর রহমান মাষ্টার, তিনি খেসবা দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন, তিনি কিভাবে ভূমিহীন দলীল করেন। পুকুরের জমি সরকার থেকে বন্দোবস্তের বিধিনিষেধ আছে, তিনি তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসকের কাছ থেকে ভূল বুঝিয়ে জমি বন্দোবস্ত নেন, তিনি নিজেকে ভূমিহীন পরিচয় দিয়ে কিন্তু তিনি তৎকালীন মাদ্রাসার শিক্ষক ছিলেন, বর্তমানে তার ৪ জন ছেলে মেয়ে চাকরি করে। একই স্থানে তিনি সরকারি রাস্তা বন্ধ করে দিয়েছে এবং পুকুরের এক পার্শ্বে পুকুরের আনসিক ভরাট করে বাড়ি নির্মাণ করেন। অত্র পুকুর সরকারি লিজ নেন, একই গ্রামের নাজমুল হক, পিতা মোঃ কামরুজ্জামান, তিনি এক বছরের জন্য লিজ নেন। লিজ নেয়ার পরে সরকার পক্ষ, সরকার সাইনবোর্ড টাঙিয়ে নাজমুল হককে পুকুর বুঝ দেন। সাইদুর রহমান এর স্ত্রী ও দুই শ্যালক ও শ্যালিকা তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী ভূমি কমিশনার সহ ৮ জনকে বিবাদী করে মামলা দায়ের করেন, যাহার মামলা নং ১১৯/২৫। মামলা করার পরে রাষ্ট্র পক্ষ নাজমুলকে বলে মামলাটি মোকাবিলা করতে থাকেন। এই ভুক্তভোগী মামলা চালিয়ে যাচ্ছেন। হটাৎ করে উপজেলা নির্বাহী অফিসার সাবেক জনাব মোঃ গোলাম রাব্বানী সরদার, সহকারী ভূমি কমিশনার রাজিয়া সুলতানাকে পুনরায়, এমপি মিজানুর রহমানের নির্দেশে এই পুকুরের মামলার নিষেধাজ্ঞা থাকার পরে জালিয়াতি সাইদুর রহমান মাষ্টার এর পরিবারকে বুঝ দিতে বলেন। তিনি কিসের বলে আইনি তোয়াক্কা লংঘন করে প্রশাসনের যোগসাজশে দাপুটে ও হুমকি দিচ্ছে এলাবাসির সূত্রে জানতে পারি, এলাকার বাসিন্দা জনাব মোঃ সাদেক হোসেন বলেন এখানে আমরা ২০- ২৫ ঘর বসবাস শুরু করে আসছি। এখানে খাস পুকুরকে ডাঙা বলে জালিয়াতি করে সাইদুর রহমান মাষ্টার এর স্ত্রী হাবিবা। আমরা প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি আমাদের এলাকার হতদরিদ্র মানুষের পক্ষে পুকুর দিতে সহায়ক হন। এ জল মহল পুকুর নিয়ে এক রাজনৈতিক নেতাদের প্ররোচনায় দাপট খাটাচ্ছেন সাইদুর রহমান মাষ্টার এর পরিবার, এ ব্যপারে জেলা প্রশাসকের নিকট ভূমিহীন দলীল বাতিল করার পক্ষে এলাকাবাসীরা দরখাস্ত প্রদান করেন। আমরা জেলা প্রশাসকের নিকট দাবি জানাচ্ছি, এলাকাবাসীর পক্ষে পুকুর দিতে সহায়ক হবে।
© দৈনিক চেতনার কন্ঠ