প্রিন্ট এর তারিখঃ Jun 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 14, 2026 ইং
পলাশ বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক রনি

নূর মোহাম্মদ,
পলাশ (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পলাশ উপজেলা প্রেস ক্লাবের সেক্রেটারি এবং আরটিভি নরসিংদী জেলা প্রতিনিধি সাংবাদিক নূরে আলম রনি।বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। পুরাতন বছরের সকল অপূর্ণতা ও ব্যর্থতা পেছনে ফেলে নতুন উদ্যমে জীবনকে সাজানোর প্রেরণা যুগায় এই বিশেষ দিনটি।
শুভেচ্ছা বার্তায় সাংবাদিক রনি বলেন, আজ পেশাগত জীবনে আমি সাংবাদিক পরিচয়ে আপনাদের পাশে থাকলেও, আমার হৃদয় সর্বক্ষণ আপনাদের মাঝেই পড়ে থাকে। নববর্ষ আমাদের জীবনে নিয়ে আসুক শান্তি ও সমৃদ্ধি বার্তা। অতীতকে ভুলে গিয়ে নতুনের দিকে পা বাড়ানোই হোক এবারের নববর্ষের অঙ্গীকার। সাফল্যে ভরে উঠুক আপনাদের আগামী দিনগুলো।আজ আমি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় শুভেচ্ছা জানাচ্ছি আমার প্রাণের পলাশ উপজেলা ও ঘোড়াশালের প্রতিটি মানুষকে।
© দৈনিক চেতনার কন্ঠ