প্রিন্ট এর তারিখঃ Jun 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 14, 2026 ইং
গুরুদাসপুরে মাদার এন্ড চাইন্ড হসপিটাল শুভ উদ্বোধন করলেন এম পি আব্দুল আজিজ

এস এম পারভেজ তালুকদার,
গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি,
নাটোরের গুরুদাসপুরে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে মাদার এন্ড চাইল্ড হাসপাতাল ও এন-ভিডি সেন্টারের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কাঁচারীপাড়া এলাকায় এই হাসপাতালের উদ্বোধন করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ। এসময় উপজেলা বিএনপির আহবায়ক ওমর আলী শেখ, সদস্য সচিব আমজাদ হোসেন সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদর নেতা ইসরাফিল শেখ।
© দৈনিক চেতনার কন্ঠ