প্রিন্ট এর তারিখঃ Jun 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 16, 2026 ইং
নাচোলে বীনা মুল্যে কৃষকদের মাঝে বিভিন্ন প্রনোদনা বিতরণ

নাচোল প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোল কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন মুগ, তিল পাটবীজসহ উফশী আউস, খরিপ-১ মৌসুমে প্রনোদনা ও সার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে এ প্রনোদনা বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) রাজিয়া সুলতানার সভাপতিত্বে প্রনোদনা বিতরণী সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সালেহ্ আকরাম, নাচোল সদর ইউনিয়নের চেয়ারম্যান সফিকুল ইসলামসহ কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা,কর্মচারীগণ।
খরিপ -১ মৌসুমে ৫,৫০০ জন কৃষকের মাঝে উফশী আউস ধান বীজ, ৫০জন কৃষকের মাঝে মুগ, ৪০জন কৃষকের মাঝে তিল, ও ৩০জন কৃষকের মাঝে পাটবীজসহ ডিএপি এবং এমওপি সার প্রদান করা হয়।
© দৈনিক চেতনার কন্ঠ