প্রিন্ট এর তারিখঃ Jun 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 19, 2026 ইং
র্যাব-৫ এর অভিযানে বেলপুকুরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :
রাজশাহী মহানগরীর বেলপুকুর থানা এলাকায় অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিপিএসসি, র্যাব-৫।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) এর সিপিএসসি একটি বিশেষ অভিযান পরিচালনা করে বেলপুকুর থানার একটি এলাকায়।
অভিযানের সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং গোপনে মাদক সরবরাহ করত। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলেও জানা গেছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
র্যাব-৫ এর পক্ষ থেকে বলা হয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
© দৈনিক চেতনার কন্ঠ