প্রিন্ট এর তারিখঃ Jun 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 19, 2026 ইং
প্রাথমিক বিদ্যালয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২০২৬ উদ্ভোধন।

ছাবেদুল সরকার পাবনা জেলা প্রতিনিধি।
পাবনার হাদল ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রদের গোল্ডকাপ টুর্নামেন্ট ২০২৬ ধানুয়াঘাটা ইউনুছ আলী ডিগ্রী কলেজ মাঠে হাদল ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান শাহআলম এ খেলার উদ্ভোধন করেন।
উক্ত টুর্নামেন্ট ২ টি ভেন্যুতে অনুষ্ঠিত হয়। ১ম বাদাল বীনা বানী উচ্চ বিদ্যালয় ও পরে ধানুয়াঘাটা ইউনুছ আলী ডিগ্রী কলেজ মাঠে ৮ টি করে শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করেন। এবং আগামী ২১ তারিখে টুর্নামেন্টের ফাইনাল খেলা ইউনুস আলী ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।
প্রধান অতিথির বক্তব্যে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, এই খুঁদে শিক্ষার্থীরা একদিন দেশ ও দশের কল্যাণে কাজ করবে এই আশাবাদ ব্যক্ত দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন।
© দৈনিক চেতনার কন্ঠ