প্রিন্ট এর তারিখঃ Jun 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 22, 2026 ইং
মুজিব কেল্লা ভবন পরিদর্শন করলেন জামায়াত নেতা মোঃ আব্দুল বাতেন, হাসপাতালে রূপান্তরের দাবি

মোছাঃ জোসনা খাতুন | কচাকাটা (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার বল্লভেরখাস ইউনিয়নের ৯নং ওয়ার্ডে অবস্থিত মুজিব কেল্লা ভবন পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কচাকাটা থানা শাখার সেক্রেটারি মোঃ আব্দুল বাতেন বিএসসি।বুধবার (২২ এপ্রিল) তিনি মুজিব কেল্লা ভবনটি সরেজমিনে পরিদর্শন করেন এবং ভবনটি হাসপাতাল হিসেবে রূপান্তরের সম্ভাবনা নিয়ে মতামত দেন। পরিদর্শন শেষে মোঃ আব্দুল বাতেন বলেন, ভবনটি হাসপাতাল হিসেবে রূপান্তর করার জন্য উপযোগী রয়েছে। এলাকাবাসীর চিকিৎসা সেবার সুবিধা নিশ্চিত করতে এই ভবনকে হাসপাতালে রূপান্তর করা হলে স্থানীয় মানুষের জন্য তা খুবই উপকার বয়ে আনবে। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে একটি লিখিত আবেদন প্রস্তুত করে মাননীয় সংসদ সদস্যের নিকট দাখিল করা হবে। পাশাপাশি তিনি নিজেও এ বিষয়ে মাননীয় এমপি মহোদয়ের সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দেন। এ সময় স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তিও উপস্থিত ছিলেন।
© দৈনিক চেতনার কন্ঠ