প্রিন্ট এর তারিখঃ Jun 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 28, 2026 ইং
ভোলাহাটে পুলিশের অভিযান পাচারকালে হিরো ইট ভাটার ভিতরে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ

(স্টাফ রিপোর্টার)
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার হিরো ইট ভাটার ভিতরে অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে পুলিশ। সোমবার(২৮ এপ্রিল) দিবাগত রাত ১:৫৫ মিনিটের দিকে উপজেলার ফলিমারী বিলের হিরো ইট ভাটার ভিতরের রাস্তায় এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানা পুলিশ জানতে পারে, ফলিমারী বিলের নির্জন রাস্তায় তেলবাহী লরি থেকে অবৈধভাবে তেল সরিয়ে পাচার করা হচ্ছে। পুলিশ দ্রুত সেখানে পৌছালে পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। তবে পুলিশ ঘটনাস্থল থেকে প্রায় ১৩ থেকে ১৪ হাজার লিটার তেলসহ পরিবহনকারী গাড়িগুলো জব্দ করে। জব্দকৃত তেলের গাড়িগুলো বর্তমানে ভোলাহাট থানা হেফাজতে রয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারচক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এই চক্রের সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি কার্যক্রম অব্যাহত থাকবে ।
© দৈনিক চেতনার কন্ঠ